মহাদেব সাহার কবিতা
আমি জন্মেছি কবিতা লিখতে। কবিতা লিখতে লিখতে মরে যাব। কোনো কীর্তি নেই আমার। মানবহিতৈষণা, সামাজিক শুভকর্ম, প্রতিষ্ঠান, বিদ্যাপীঠ, অতিথিশালা—কোনো কিছুই করতে পারিনি আমি। জগৎ সংসারের কোনো কাজেই লাগিনি, স্বপ্ন আর কবিতা নিয়ে গোটা একটা জীবন কাটিয়ে দিলাম। আমার আত্মজীবনীর নাম কবিতা। এখন কবিতাই আমার জীবনসঙ্গী, কবিতাই আমার ঈশ্বর।তোমাকে দেখাদুই চোখ দিয়ে সহস্র চোখ মাছির মতো আমি তোমাকে দেখিশরীরের প্রতিটি ভাঁজ, গুহা, চারণভূমিঅবিকল দেখতে পাই আমি, বস্ত্রের এত আবরণ বৃথাই।তোমাকে দেখার জন্য আমার দুই চোখে সহস্র চোখের জাদুএত বস্ত্রের মধ্যেও দেখি তুমি ভাস্কর্যের মতো নগ্ন,শাড়ি ব্রা-র আবরণী ভেদ করে আমি দেখি তোমার আবৃত স্তনআপেলের মতো মসৃণ উরু, জলপ্রপাতের মতো নাভিমূল;নিমেষে আমার চোখ দেখে নেয় তোমার দেহের শিল্প, গোপন রহস্য, শরীরের পুরাকীর্তি।হাজার মাইল দূরে থেকেও আমি তোমাকে স্পর্শ করতে পারিমাঝে এই যে আটলান্টিকের ব্যবধান, তবুও তোমার ওষ্ঠে চুম্বন করতে পারি আমিতুমি পাখি হয়ে আকাশে উড়তে থাকলেওআমি মাটি থেকে তোমাকে আলিঙ্গন করি।নিষিদ্ধ গ্রন্থের মতো তোমাকে আড়াল করে রাখলেওআমি সব গ্রন্থি খুলে ফেলতে পারি, তুমি যতই অগম্য হও আমি সেই সংরক্ষিত তৃণক্ষেত্র চষে বেড়াই,তোমার কিছুই আমার অদেখা থাকে না,কলম্বাস আবিষ্কার করে আমেরিকা, আমি আবিষ্কার করি তোমাকে।রে নিষাদতোমরা এত নির্দয় হতে পার, মুহূর্তে উপড়ে ফেলতে পার এমন লকলকে চারাগাছ,মুছড়ে ফেলতে পার এমন শিশুবৃক্ষ,উলটে দিতে পার ভরা দুধের বাটি;তোমরা এত কঠিন হতে পার, মুহূর্তে বন্ধ করে দিতে পার জলপথস্তব্ধ করে দিতে পার খলখল হাসি, উঠিয়ে দিতে পার সংগীত ইশকুলআমি তোমাদের আর বিশ্বাস করি না;তোমরা গোলাপের বুকে অনায়াসে ছুরি চালাতে পারশিশুর সামনে থেকে ভাতের থালা কেড়ে নিতে পার, তোমাদের নিষ্ঠুরতায় আমি অপরাধী হয়ে গেছি;তোমরা ফুলের চারা উপড়ে ফেলতে পার, মুখের গ্রাস কেড়ে নিতে পারজ্বালিয়ে দিতে পার অনাথ শিশুর বস্তিঘরতোমরা সব পার, শুধু পার না ভালোবেসে একফোঁটা চোখের জল মুছিয়ে দিতে।আমার সম্বলকী পেরেছি কী পারিনি সে কথা আজ থাককাঁটা বা ফুল যার যা দেয়ার সে তা-ই দিয়ে যাক;আমি জানি বিরাণমাঠে হয়নি তেমন চাষদীর্ঘশ্বাসের দগ্ধ হাওয়ায় কাটল বারোমাস,তবু যদি শুষ্ক খেতে একটুখানি দিয়ে থাকি জলব্যর্থ যত রাত্রিদিনের সেই শুধু আমার সম্বল।