মহানাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলোয়ারী ঝাড়ে এ কোন অমৃতকুম্ভ!টুং-টাং বাজে অহংপক্ষে অবতললৌকিক আজ অলৌকিকে মুক্তনেভাও আমাকে, আমাকে নেভাও, নেভাও। রক্তে এখনো চাবেক ফিরছে নেশা-নিমবাগানে দুলছে অরফিউসের বেদনাঅগ্নিগোলকে এ কোন স্ফুলিঙ্গ!দুলছে স্বর্গ, আমি তো ভুলতে চাই না। মর্ত্যে নেমেছে হিমবাহে ঢাকা পরিধি পারদ এখনো তাপিত লগ্নে বোনা নয়আত্মম্ভর আকাশ বুনছে বরাভয়শমিত রক্তে দুলছে এ কোন্ তৃণাসন!