মহামারি, ব্রিটিশ রাজকবি ও 'মেঘদূত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইম চার্চের জানালায় কাঁচের নির্মিত ১৬৬৫ সালের প্লেগের চিত্র
ইম চার্চের জানালায় কাঁচের নির্মিত ১৬৬৫ সালের প্লেগের চিত্র
ব্রিটিশ রাজকবি সায়মন আরমিটেজ করোনা মহামারির প্রেক্ষিতে সম্প্রতি ‘লকডাউন’ নামে একটি কবিতা লিখেছেন। এখানে সতেরো শতকের প্লেগ মহামারির একটি বিয়োগান্তক ঘটনার চিত্র আঁকতে গিয়ে মিথ হিসেবে তিনি এনেছেন করেছেন কালিদাসের ‘মেঘদূত’-এর যক্ষকে। সব মিলিয়ে এ লেখায় আছে এক অজানা গল্পের প্রেক্ষাপট।

 ব্রিটিশ রাজকবি সায়মন আরমিটেজ। ২০১৯ সালের ১০ মে থেকে তিনি এ গৌরব বহন করেচলেছেন। ইংল্যান্ডের হাডার্সফিল্ডে ১৯ মে ১৯৬৩ সালে জন্ম নেওয়া সায়মন বেড়ে উঠেছেনপাহাড়ঘেরা মোলায়েম গ্রাম মার্সডেনে। ওই গ্রামে এখনো তাঁর পরিবারের বসবাস। গায়েরাজকবির তকমা লাগলেও সায়মন আরমিটেজ ইংরেজি সাহিত্যের একজন চিহ্নবিস্তারীনাট্যকার ও ঔপন্যাসিক। অনুবাদক হিসেবেও তাঁর অবস্থান পোক্ত। সাহিত্যকর্মের জন্য ৫৭বছর বয়সী এই কবি দুই ডজনের বেশি সম্মাননা অর্জন করেছেন। তবে এ লেখায় সাইমনের কথা উল্লিখিত হলো তাঁর লেখা একটি কবিতার কারণে, যেখানে সতেরো শতকের প্লেগ মহামারির এক বিয়োগান্তক ঘটনার উল্লেখ করতে গিয়ে দূরবর্তীভাবে তিনি টেনে এনেছেন কালিদাসরে ‘মেঘদূত’কে।

প্লেগ থেকে রক্ষায় থমাস স্টেনলির রুল জারি। অজ্ঞাত শিল্পীর আঁকা
প্লেগ থেকে রক্ষায় থমাস স্টেনলির রুল জারি। অজ্ঞাত শিল্পীর আঁকা

এবার তবে মূল গল্পে প্রবেশ করা যাক।
অদৃশ্য জীবাণু করোনার কামড়ে পুরো বিশ্ব এখন চরম বিপর্যস্ত। এ সময়ে একজন কবি তাঁরবাণী তর্পণ করবেন, এটাই স্বাভাবিক। আর সায়মন আরমিটেজ প্রকৃতি ও ইতিহাস-সচেতনকবি। তাঁর মতে, এই সংকটে একমাত্র শিল্প-সাহিত্যই মানুষকে প্রবোধ দিতে পারবে। এই মাধ্যমমানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন পথের সন্ধান দেবে, এমনটিই তাঁর বিশ্বাস। তো সায়মন সম্প্রতি তাঁর পাঠকদের জন্য একটি কবিতা রচনা করেছেন ‘লকডাউন’শিরোনামে, যা আগেই বলা হয়েছে। এখানে তিনি অতীতচারী হয়ে উঠেছেন। কবিতা শুরুরপঙ্ক্তিতে তিনি চিত্রায়ণ করেছেন সতেরো শতকের মহামারি প্লেগের দৃশ্য।

সতেরো শতকের মহামারির সময় ইংল্যান্ডের ডার্বিশায়ারের ছোট্ট গ্রাম ‘ইম’ ও ‘স্টোনিমিডেলটন’-এর মাঝামাঝি স্থানে তৈরি করা হয় ‘বাউন্ডারি স্টোন’। অনেকটা উইঢিবির মতোওই স্থান তৈরি করা হয়েছিল পাথর ছিদ্র করে। ১৬৬৫-৬৬ সালে সংক্রামক প্লেগ ছড়িয়ে পড়লেইমবাসী খাবার ও ওষুধ কেনাকাটার জন্য মুদ্রা বিনিময় করত বাউন্ডারি স্টোনের মাধ্যমে।ভিনেগার ঢেলে কয়েন জীবাণুমুক্ত করে নিত, যাতে ইম থেকে স্টোনি মিডেলটনে মহামারিছড়িয়ে না পড়ে। শুধু তা-ই নয়, সংক্রমণ রোধে তিন ধাপে প্রতিরোধব্যবস্থা গ্রহণ করা হয়। সেসময়ের পাদরি উইলিয়াম মমপেসন ও পুরিটান মিনিস্টার থমাস স্টেনলি আইন জারি করেন,মহামারিতে কারও মৃত্যু হলে নিজ পরিবারের সদস্যরাই দাহকার্য সম্পাদন করবে। ওই সময়আট দিনের ব্যবধানে কেবল একটি পরিবারের ছয়জনের মৃত্যু হয়। বেঁচে থাকেন শুধুপরিবারের কর্ত্রী এলিজাভেদ হেনকক। তিনি একে একে ছয় সন্তান ও স্বামীকে কবরে শুইয়ে দেন।‘রিলে গ্রেভ’ নামের সে সমাধিক্ষেত্রটি এখনো গভীর শোকের স্মারক হয়ে দাঁড়িয়ে আছেহেনকক পরিবারের বাড়ির পাশে।

ব্রিটিশ রাজকবি সায়মন আরমিটেজ
ব্রিটিশ রাজকবি সায়মন আরমিটেজ

সে সময়ের দ্বিতীয় পদক্ষেপ ছিল চার্চ বন্ধ। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কেউ চার্চে যেতেপারবে না। আর তৃতীয় ও কার্যকর পদক্ষেপ ছিল লকডাউন। সবাইকে নিজের বাড়িতেঅবস্থানের নির্দেশ দেওয়া হয়। সে সময় ওই গ্রামে ৩৫০ জন বাসিন্দার মধ্যে মৃত্যু হয়েছিল প্রায়২৬০ জনের। বেঁচে ছিল মাত্র ৮৩ জন। ইতিহাস বলে, ১৬৬৫ সালের শুরুর দিকে ইম অঞ্চলেরদরজি আলেকজান্ডার হেটফিল্ডের কাছে লন্ডন থেকে পাঠানো হয় এক লট কাপড়। এক সপ্তাহপর ওই দরজির সহকারী জর্জ ভিকারস খেয়াল করেন, কাপড়ের বান্ডিলটি নষ্ট হতে চলেছে।সেই বান্ডিল খোলামাত্রই ভেজা কাপড় থেকে ছড়িয়ে পড়ে মহামারি প্লেগ। কয়েক দিনের মধ্যেইআক্রান্ত হয়ে মৃত্যু হয় জর্জ ভিকারসের। এর দিন কয়েকের ব্যবধানে দরজি পরিবারেরসদস্যদেরও মৃত্যু হয়।

রিলে গ্রেভ, হেনকক পরিবারের সমাধি
রিলে গ্রেভ, হেনকক পরিবারের সমাধি

সায়মন আরমিটেজ সেই মহাদুর্যোগের দৃশ্য পুনর্নির্মাণ করলেন তাঁর কবিতায়। এই ঘটনার সূত্রে তিনি কবিতায় মিথ হিসেবে নিয়ে এসেছেন করেছেন কালিদাসের ‘মেঘদূত’-এর কাহিনি।অভিশপ্ত যক্ষ রামগিরিতে বসে অলকাপুরীতে বিরহী প্রিয়ার কাছে সংবাদ পাঠাতে যে মেঘকেবাহন হিসেবে গ্রহণ করে, সে দৃশ্যে প্রভাবিত সায়মনের কবিতা। প্রাসঙ্গিকভাবে ব্রিটিশ রাজকবিবললেন, ‘মেঘ যক্ষের বার্তা প্রিয়ার কাছে নিয়ে যেতে রাজি হয়েছে। কারণ, যক্ষ যেভাবেভৌগোলিক ও তার প্রিয়ার সৌন্দর্যের বর্ণনা দিয়েছে, আমার মনে হয়েছে, সে সৃষ্টিকর্তার বিশেষদূত। তার বর্ণনা অত্যন্ত রোমান্টিক ছিল।’

সায়মন আরমিটেজ তাঁর ‘লকডাউন’ নামের কবিতায় প্রায় সাড়ে তিন শ বছর আগের সেই শোকের বিউগলে বাজালেন বর্তমান সময়কে। তিনি সেই গণমৃত্যুর আশঙ্কা, সেই প্রেমিক-প্রেমিকার বিচ্ছেদ নিঃশেষ হয়ে যাওয়া দরজি পরিবারের বর্ণনার মধ্য দিয়ে আজকের দৃশ্যকেই যেন মূর্তকরে তুলেছেন।

তবে সায়মন এই দৃশ্য কবিতায় সরাসরি আনেননি। এনেছেন তাঁর কবিতার দুই প্রেমিক-প্রেমিকা এমট সাইডাল ও রোলান্ড টোরের মধ্য দিয়ে। এমট ছিল ইম গ্রামের বাসিন্দা আররোলান্ড ছিল স্টোনি মিডেলটনের। সতেরো শতকে গ্রাম ইমে মহামারি প্লেগ ছড়িয়ে পড়লে শুরুহয় লকডাউন। তার কবলে পড়ে এমট ও রোলান্ড দুই গ্রামের মধ্যে একটি স্থানে নিঃশব্দে দেখাকরত। প্রেমিক রোলান্ড যাতে প্লেগে আক্রান্ত না হয়, সে জন্য প্রেমিকা এমট দূরত্ব রেখেই দেখাকরত। হঠাৎ একদিন প্রেমিকা এমট আসা বন্ধ করে দেয়। মহামারি প্রায় শেষ হয়ে এলে ১৬৬৬সালের এপ্রিল মাসে প্রেমিক রোলান্ড জানতে পারে, এমটের মৃত্যু হয়েছে মহামারিতে।

এখানে এসেই কবি প্রেমিকার ঘুমঘোরে নির্মাণ করেছেন সেই মিথিক্যাল সেতু। সমাধিতে ঘুমিয়েএমট প্রেমিকের কাছে নিজের বার্তা পাঠায়। এই বার্তা পাঠানোর মাধ্যম হিসেবে কবি যোগকরেছেন মেঘদূতের চরণ।

করোনা মহামারিকালে সায়মন পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করছেন ওয়েস্টইয়র্কশায়ারে। রচিত কবিতা প্রসঙ্গে অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, ‘চলমানসংকটের মধ্য দিয়ে আমার কাছে সেই গ্রাম “ইম” অনুরণন তুলছে।’
এখানে আমি সায়মনের সেই কবিতাটির কিছু অংশের ভাবানুবাদ করার চেষ্টা করলাম। কারণ, ইতহিাসের পাতায় সেই গ্রাম ইম একটি জ্বলন্ত মিথ হয়ে দাঁড়িয়ে আছে, যার সঙ্গে কবিকালিদাসের ‘মেঘদূত’-এর একটি আন্তসম্পর্ক টেনে দিলেন সায়মন। এক্ষণে পড়া যাক কবিতাটি:

লকডাউন

এবং আমি বিস্মৃত হতে পারি না দুঃস্বপ্নের
সেই মহামারি সংক্রমণের
দরজিবাড়ির
টানা ও ভেজা পরিধানের কাপড়ের মধ্যেই
সেই প্রাচীন ইম গ্রামে।
কী করে আমি চোখ বুজে রাখি
বাউন্ডারি স্টোনে
মোরগের চোখসদৃশ সেই অন্ধকার ছিদ্রসমূহ
চামাটি ব্যস্ত ভিনেগার ওয়াইনের সাথে
প্লেগাক্রান্ত কয়েন জীবাণুমুক্তকরণে
এসবই বয়ে এনেছে বিরহের গল্প
এমট সাইডাল ও রোলান্ড টোরের
দুই প্রেমিক-প্রেমিকা বিপরীতে দাঁড়িয়ে
কোয়ারেন্টিন সীমানার দুপাড়ে
তাদের নিঃশব্দ উপস্থিতি ছিল এক নদীর মতো
এমটের আর ফিরে না আসা পর্যন্ত

তবু নিশ্ছিদ্র ঘুমে
স্বপ্ন দেখছে সে
নির্বাসন থেকে যক্ষ পাঠাচ্ছে বার্তা
মেঘের ভেলায় হারানো প্রিয়ার কাছে।

বাউন্ডারী স্টোন। কেনাকাটার সময় ছিদ্রগুলোতে ভিনেগার ও ওয়াইন দিয়ে কয়েন বিশুদ্ধ করা হতো
বাউন্ডারী স্টোন। কেনাকাটার সময় ছিদ্রগুলোতে ভিনেগার ও ওয়াইন দিয়ে কয়েন বিশুদ্ধ করা হতো

সায়মনের কবিতাটি আমাকে উদ্দীপ্ত করেছে দুটি কারণে। প্রথমত, সাম্প্রতিকতা আর দ্বিতীয়ত, ঐতিহাসিক প্রেক্ষাপট। কেননা, কবিতায় তিনি যে ইতিহাস তুলে এনেছেন, সেই ইম গ্রামটিএখনো সতেরো শতকের দুঃখ বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে। ওই গ্রামে একটি বাড়ির নাম‘প্লেগ কটেজ’। যে বাড়িতে সেই দরজি আলেকজান্ডার হার্টফিল্ড স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাসকরতেন। সঙ্গে থাকতেন সহাকারী জর্জ ভিকারস। প্লেগ কটেজের সামনে একটি এপিটাফরয়েছে। তাতে লেখা প্লেগে সেই গ্রামে প্রথম নিহত জর্জ ভিকারসের নাম। তিনি মৃত্যুবরণ করেন১৬৬৫ সালের ৭ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর মৃত্যু হয় আলেকজান্ডারের চার বছরেরসন্তান এডওয়ার্ড কুপারের। আর ২ অক্টোবর মারা যায় তাঁর দ্বিতীয় সন্তান ১২ বছরেরজোনাথন কুপার। পরের বছর ১৬৬৬ সালের ৩ আগস্ট মারা যান আলেকজান্ডার নিজে। বেঁচেথাকেন কেবল তাঁর স্ত্রী মেরি। মেরি সে সময় তাঁর ঘনিষ্ঠ মোট ১৩ জনকে হারিয়ে প্রায় পাগলহয়ে গিয়েছিলেন। এই গ্রামটিতে যখন প্লেগ ছড়িয়ে পড়েছিল, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সে সময় ‘কোয়ারেন্টিন’কেই বেছে নিয়েছিলেন গ্রামের দিকনির্দেশকেরা। চলমান করোনাভাইরাসকোভিড-১৯-এ পুরো বিশ্বে সেই পন্থাই অবলম্বন করা হচ্ছে।
সতেরো শতকের সেই মহামারি প্লেগ মহামারিতে লন্ডনেই কেবল মৃত্যু হয়েছিল এক লাখের বেশি মানুষের, যা সে সময়ের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। ১৮ মাসের দীর্ঘ সেই মহামারিও মৃত্যুর প্রচণ্ড শোক ও সন্তাপে পাথর হয়ে গিয়েছিল ছোট্ট গ্রাম ইম।
এটি ইংল্যান্ডের ছোট্ট একটি গ্রাম, এখনো যার জনসংখ্যা এক হাজারের মতো। কিন্তু ঐতিহাসিকএই গ্রামের দুঃখ থেকে তৈরি হওয়া মহামারি রোধের যে পদ্ধতি, তা পুরো বিশ্বের কাছে এখন সমাদৃত।
সায়মন আরমিটেজ তাঁর ‘লকডাউন’ নামের কবিতায় প্রায় সাড়ে তিন শ বছর আগের সেইশোকের বিউগলে বাজালেন বর্তমান সময়কে। তিনি সেই গণমৃত্যুর আশঙ্কা, সেই প্রেমিক-প্রেমিকার বিচ্ছেদ, নিঃশেষ হয়ে যাওয়া দরজি পরিবারের বর্ণনার মধ্য দিয়ে আজকের দৃশ্যকেই যেন মূর্ত করে তুলেছেন।

অন্য আলোতে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]