মা যখন অফিসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলঙ্করণ: মাসুক হেলাল
অলঙ্করণ: মাসুক হেলাল

জানো মা,
সকালবেলা যখন তুমি গিয়েছিলে অফিসে
ঘরের বুয়া অন্য রকম
মগ ভরে খায় কফি সে।
তারপরে কি কাণ্ড করে জানো?
আমায় ডেকে বলে কিনা তোমার ফোনটা আনো।
ফোনটা দিলাম হাতে
অমনি শুরু করল কথা
বুয়ার বোনের সাথে।
হা-হা হি-হি হাসির সাথে চলছে কথা ফোনে
বেল বাজাল ময়লা নিতে, বুয়া কী আর শোনে!
কী আর করি, ময়লা দিলাম নিজেই দরজা খুলে
শোনো না মা, আরও খবর গিয়েছিলাম ভুলে।

ফ্রিজ থেকে সে, কেক খেয়েছে চকলেটটা তাও
একবারও সে বলল না মা, একটা তুমি খাও।
ঘর মোছেনি
কাপড় ধোয়নি
রান্নাও নেই আজ
তুমি যখন না থাকো মা, করে না সে কাজ

সোফায় বসে টিভি দেখে সিনেমা আর গান
আয়েশ করে জর্দা দিয়ে খায় যে বুয়া পান।

দুপুর গিয়ে বিকেল হলো বুয়ার যে কী সুখ!
আমায় বলে, খাইবাইন কিছু, বেজার কেন মুখ?