মাইকেলের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গো টু বি দেয়ার (১৯৭২)গো টু বি দেয়ার নামেই নিজের প্রথম একক অ্যালবাম বের করলেন মাইকেল জ্যাকসন। অ্যালবামটি টপচার্টের ১৪ নম্বরে জায়গা করে নেয়।বিট ইট (১৯৮৩)মাইকেল মঞ্চে নিয়ে আসেন মুন ওয়াক। বিলি জিন গানের সঙ্গে তাঁর ট্রেডমার্ক পোশাক আর চোখধাঁধানো পারফরম্যান্সে সবাই মাইকেলকে আবিষ্কার করে নতুনভাবে। সে বছরই এমটিভিতে প্রচারিত হয় মাইকেলের ‘বিট ইট’ গানটির মিউজিক ভিডিও। সেই গানের আগে অন্য কোনো কৃষ্ণাঙ্গ শিল্পীর গান এমটিভিতে প্রচারিত হয়নি। বছরের শেষ দিকে এমটিভিতে প্রচারিত হয় তখনকার দিনের সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও থ্রিলার মিনি মুভি। থ্রিলার (১৯৮৪)বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয় থ্রিলার। কদিন পরেই পেপসির একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হন। সুস্থ হয়ে শোনেন সুসংবাদ। সে বছর রেকর্ড আটটি গ্র্যামি জিতে নেন পপসম্রাট। চারদিকে তখন থ্রিলার-এর জয়জয়কার।কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে শুরু হয় ‘দ্য জ্যাকসনস ভিক্টরি ট্যুর কিক অফ কনসার্ট’। ভাইদের সঙ্গে সেটাই মাইকেলের শেষ কনসার্ট।ব্যাড (১৯৮৭)থ্রিলার-এর পাঁচ বছর পর বের হয় ব্যাড। এখন পর্যন্ত এক অ্যালবাম থেকে সর্বোচ্চ পাঁচটি নাম্বার ওয়ান একক গানের রেকর্ড ধরে রেখেছে অ্যালবামাটি।  তৌহিদা শিরোপা সূত্র: টাইম