মাটির পথ খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের হিসাবে দিনের খাতায় বেদনার অশ্রুগুলো

প্রবাহিত হয় রক্ত নালে

করুণ মায়া দৃষ্টি কেড়ে নেয় উড়ন্ত চিল

কুরে কুরে খায় দেহের মাংস কুকুরের দল

রক্তাক্ত উঠোনে পুড়ে যাওয়া লাশের গন্ধে

শকুনেরা উড়ে বেড়ায় নীল গগনে

অমৃত দেহগুলোও মৃতের স্লোগানে ভিড় জমায়

বায়ান্নের রক্ত পথে পেয়েছি ভাষা

আর একাত্তরের সমুদ্রসম লাল জলে অর্জিত স্বাধীন ভূমি—বাংলাদেশ।

এখনো রক্ত ঝরে, মানুষ পোড়ে, সাদা কাফনে ঢাকে স্বজনের লাশ

চোখের জলে ভাসে বুকের আঁচল, শব্দহীন কাঁদে

                                                বাংলার মাটি

তবে আজও কি স্বাধীনতার খোঁজে আরেকটি রক্ত

                                 খেলার অপেক্ষায়

নাকি স্লোগানের পদধ্বনিতে মুক্তিযুদ্ধের আহ্বান?