মাঠ হারিয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাঠের কাছে বিকেল আসে
ছড়িয়ে তার আলো
বন্ধুরা সব কেমন আছ
মাঠ কি আছে ভালো?
মাঠের চোখে জল জমেছে
বলছে না তো কথা
অবাক লাগে মুখর প্রাণের
অমন নীরবতা
মাঠের সাথে ঘাটের সাথে
কেউ দেয়নি আড়ি
মাঠজুড়ে কে গড়ছে দেখো
আকাশছোঁয়া বাড়ি
মাঠের ওপর বাড়ির সারি
খেলব এখন কোথায়?
মন খারাপের একলা বিকেল
দিন কাটে না হায়!