মাতৃজঠর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিজের থেকে খুব দূরের সন্ধ্যায়
একা ঘরে বসে দেখা
জানালায় নানা দৃশ্য টিভির মতো মনে হয়।
পাশের ঘরে কে যেন হাঁটছে—
এমনভাবে দড়িতে শুকাতে দেওয়া কাপড় শব্দ করে
ফ্যানের বাতাসে।
উত্তরের ছাদের অচেনা মানুষ
ক্রমে রাতের স্রোতে ডুবে যায়।
ঘনিষ্ঠ গাছের পাতার সঙ্গে কথা বলি
মনে মনে।
বাতাস ছাইচাপা সব কথার আগুন উসকে দিতে চায়
তার আগে সব কথা পুড়ে অন্ধকার, পুড়ে ছাই,
মাতৃজঠর ভেবে চুপচাপ রাতের পেটে ঢুকে যাই।