মাত্র ২৪ ঘণ্টায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২৪ ঘণ্টায় এক দিন। এ সময়ের মধ্যে মানবদেহে নানা কাজ হয়। ২৪ ঘণ্টায় হূৎপিণ্ড এক লাখ তিন হাজার ৬৮৯ বার স্পন্দিত হয়।  মানুষের শরীরে সারা দিন রক্ত প্রায় ১৬ লাখ ৮০ হাজার মাইল পথ পাড়ি দেয়।  ২৪ ঘণ্টায় ফুসফুস ২৩ হাজার ৪৫ বার শ্বাস-প্রশ্বাস নেয়। এভাবে প্রায় ৪৩৮ ঘন ফুট বাতাস গ্রহণ করে আমাদের দেহ।  ২৪ ঘণ্টায় হাত-পায়ের নখ গড়ে প্রায় ০.০০০০৭ ইঞ্চি বাড়ে।  নখের চেয়ে চুলের বাড়ার পরিমাণ আরেকটু বেশি। ২৪ ঘণ্টায় চুল বাড়ে প্রায় ০.০১৭১৫ ইঞ্চি।  সারা দিনে স্বাভাবিক দেহের প্রয়োজন হয় ২ দশমিক ৯ পাউন্ড পানি, ৩ দশমিক ২৪ পাউন্ড খাবার। স্বাভাবিক মানুষ ২৪ ঘণ্টায় কথা বলতে গড়ে চার হাজার ৮০০টি শব্দ ব্যবহার করে। তবে ছেলেদের চেয়ে মেয়েদের কথা বলার পরিমাণ বেশি।