প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস ভুলতে বসেছে এমন নারী চিত্রশিল্পীদের মধ্যে এলিজাবেথ ভিগে লো ব্রুন একজন। তিনি মাদাম লো ব্রুন হিসেবেও পরিচিত। আঠারো শতকের ফ্রান্সের সবচেয়ে সফল ও দামি প্রতিকৃতি আঁকিয়ে ছিলেন তিনি। গত বছর প্যারিসে তাঁর চিত্রকর্মের প্রদর্শনী হয়। তখনো কিছু শিল্পবোদ্ধা ছাড়া অনেকের কাছেই তিনি তেমন একটা পরিচিত নন। যদিও তরুণ বয়সেই প্রতিষ্ঠা করেছিলেন প্রতিকৃতি-স্টুডিও। অনিন্দ্যসুন্দরী ও প্রখর বুদ্ধিমতী হিসেবে তাঁর খ্যাতি ছিল। ১৭৮২ সালে আঁকা তাঁর আত্মপ্রতিকৃতিটি তখন চিত্রশিল্পীদের তাক লাগিয়ে দিয়েছিল। এর জেরে সমসাময়িক প্রতিদ্বন্দ্বী পুরুষ চিত্রশিল্পীরা ঈর্ষাও করতেন তাঁকে। এমন গুজবও ছিল যে তাঁর নামের আড়ালে কোনো পুরুষ শিল্পীই আঁকছেন। ফরাসি বিপ্লবের সময় তিনি দেশ থেকে পালিয়ে যান। সূত্র: বিবিসি