মানুষ দেখার বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমতিয়াজ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। সম্পাদক, ‘জার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশন্স’।প্রতিবেশীভাবাপন্ন কিন্তু আগন্তুকের মতোপড়াশোনার ব্যাপারে আমি বিচিত্রমুখী। সমাজ, রাজনীতি, সাহিত্য নানা বিষয়ের প্রতি আমার আগ্রহ। এখন যে বইটি পড়ছি, তার নাম ইন্ডিয়া-চায়না: নেইবারস স্ট্রেনজারস। ইরা পান্ডে সম্পাদিত এই বইটি মূলত আধুনিক ভারত ও চীনের সম্পর্ককে কেন্দ্র করে। বর্তমানে এই দুই রাষ্ট্রের মধ্যে যেমন স্নায়ুযুদ্ধ আছে, তেমনিভাবে বাণিজ্যিক দিক দিয়ে ভারতের সঙ্গে চীনের রয়েছে আমদানি-রপ্তানির সম্পর্ক। তা ছাড়া প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীনের সম্পর্ক বোঝা বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের জন্যও জরুরি।টেগোর অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কনফারেন্সএ বছর ভারত-বাংলাদেশ দুই জায়গাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং কলকাতার বিশ্বভারতী—এই তিন প্রতিষ্ঠান মিলে আগামী বছর ঢাকা, কলকাতা ও দিল্লিতে টেগোর অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কনফারেন্স আয়োজনের পরিকল্পনা হয়েছে। এটা নিয়ে খুবই ব্যস্ত দিন পার করছি।কথা ও সুরের অলিন্দেআমার গান শোনার বিষয়টা একটু জটিল। অনেক ক্ষেত্রে গানের কথা বুঝি না, কিন্তু সুর বুঝি। এখন যেমন তন্ময় হয়ে শুনছি আফ্রিকার মালির তিনারিওয়েনদের মিউজিক। এ ছাড়া ভালো লাগে ইথিওপিয়ান গায়ক সোলমন হাইলির কণ্ঠে রেগে মিউজিক। এই মিউজিকগুলোর মধ্যে এক ধরনের আধ্যাত্মিকতা আছে, মরমি ভাব আছে, যা আমাদের অঞ্চলের সুফি ঘরানার সংগীতের সঙ্গেও মিলে যায়। আসলে যেসব গানের মধ্যে চিন্তার খোরাক আছে—রবীন্দ্রসংগীত থেকে শুরু করে পাশ্চাত্যের এলভিস প্রিসলি, পিঙ্ক ফ্লয়েড, মাইকেল জ্যাকসন থেকে হাল আমলের শাকিরা—সবাই আমাকে খুব টানে।যুদ্ধ এবং অবক্ষয়এই তো কদিন আগে ইসরায়েলি একটি মুভি দেখেছি—আলিলা। আমোস গিতাই পরিচালিত এই চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে। যুদ্ধ তাদের সমাজে কী কী সমস্যা তৈরি করছে, একটি পরিবারের কাহিনির মধ্য দিয়ে সেটি ফুটে উঠেছে এই ছবিতে।অতঃপর মানুষযেকোনো নতুন জায়গা, হোক তা সমুদ্র, পাহাড় কিংবা বাজার—আমাকে আকর্ষণ করে। আমি মানুষ দেখতে ভালোবাসি। মানুষ যে এত বিচিত্র, তার হাবভাব, আচার-আচরণ কত যে অপূর্ব...মাঝেমধ্যে তাই মনে হয়, মানুষ দেখার একটা বিজ্ঞান থাকা উচিত।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ