আইরিন খান। মানবাধিকারকর্মী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল। বর্তমানে যুক্তরাজ্যের সলফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর।স্টিগলিজের বিশ্বমন্দাএকসঙ্গে দুটো বই পড়ছি। প্রথমে শুরু করেছিলাম জোসেফ স্টিগলিজের ফ্রিফল আমেরিকা, ফ্রি মার্কেটস অ্যান্ড দ্য সিংকিং অব ওয়ার্ল্ড ইকোনমি। স্টিগলিজ অত্যন্ত দক্ষতার সঙ্গে বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিস্থিতি এবং ব্যাংকগুলোর পতনের কারণ ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে তিনি সমালোচনা করেছেন ওয়াল স্ট্রিটের, ওবামা প্রশাসনের ও খোলাবাজার অর্থনীতির। অন্য বইটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত টনি ব্লেয়ারের আত্মজীবনী। খুব কৌতূহল নিয়ে পড়ছি। কারণ আমি যে সময়টায় অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল, সে সময়ই ইরাক যুদ্ধ ও আফগানিস্তান আক্রমণের ঘটনাগুলো ঘটেছে। আগ্রহ নিয়ে তাই ব্লেয়ারের বয়ান বোঝার চেষ্টা করছি। এ পর্যন্ত উপলব্ধি হচ্ছে, মিথ্যাকে ঢাকতে ঢাকতে বোধকরি মানুষ একসময় সত্যি বলতে ভুলে যায়।মহান ম্যান্ডেলাক্লিন্ট ইস্টউডের ইনভিকটুস ছবিটি দেখলাম। ছবিটি শুরুই হয়েছে নেলসন ম্যান্ডেলার জেলখানা থেকে ছাড়া পাওয়ার দৃশ্য দিয়ে। ম্যান্ডেলার মুক্তির মধ্য দিয়েই আসলে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসান ঘটে। কিন্তু সমাজে তখনো সাদা-কালোর বিভক্তি বিদ্যমান ছিল। এই চলচ্চিত্রে সেটা স্পষ্ট হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার রাগবি টিমকে ঘিরে। দ্বিধাবিভক্ত রাগবি টিমকে এক সুতোয় গাঁথতে তখন এগিয়ে আসেন ম্যান্ডেলা স্বয়ং। এরপর ঐক্যবদ্ধ আফ্রিকান রাগবি টিম (১৯৯৫) বিশ্বকাপ জিতে নেয়। অনুপ্রাণিত হওয়ার মতো ছবি।কনসার্ট ফর বাংলাদেশবারবার শুনছি, জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সাহায্যার্থে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ অ্যালবামটি। বেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠান করেছিলাম, যে অনুষ্ঠানে কনসার্ট ফর বাংলাদেশ অ্যালবামটি নতুনভাবে বিদেশি দর্শকের জন্য দেখানো হয়, আলোচনা হয়। খুব ভালো লেগেছিল। এ ছাড়া হেমন্তের গান সব সময়ই ভালো লাগে। ভালো লাগে ইউ-টুর গান, বনোর গান।রিকশার চিত্রকলারিকশার পেছনে আঁকা চিত্রকলা আমার দারুণ লাগে। সব সময় কৌতূহল নিয়ে লক্ষ করি। আর যুক্তরাজ্যের আঁকিয়ে লরেন্স স্টিফেন লোরির কাজও আমার খুব পছন্দ। লোরির বেশির ভাগ কাজের বিষয় সলফোর্ড এবং এর আশপাশের কারখানার শ্রমিকেরা। তাঁদের দুঃখ-কষ্ট দারুণভাবে তাঁর কাজে ফুটে ওঠে। ওই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি। আমি নিজেও ছাত্রাবস্থায় কারখানায় কাজ করেছি, কঠিন ওয়েলডিংয়ের কাজ।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ