মানুষের মনের ভেতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মনের ভেতর

যে শস্যের খেত

তার ওপর দুই খণ্ড মেঘ

দূর থেকে উড়ে উড়ে গন্ধ নিক তার

যদিও জমিন নেই

বজ্রাগুনে পুড়ে গেছে সংসারের ধানের শরীর

দু-একটি কলি নিয়ে আত্মার কোকিল

নি-সুর রক্তের স্রোতে ডুবে ভেসে গেছে

মানুষের মনের ভেতর

রাষ্ট্রহীন জীবনের আলো-আঁধারের

গীতল সংঘাত

ফুলকি নাচে গুহায় গুহায়

সেখানেও প্রেম থাকে

ডুবন্ত ভেলায় মজে ঢেউকেশ-বিছানো নাগরী

তবু গান, তবু কথা,

তবুও প্রলাপ কত

মানুষের মনের ভেতর...