প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতকের তিন ও চারের দশকে বোম্বে (মুম্বাই) ছিল ভারতীয় উপমহাদেশের অঘোষিত সাংস্কৃতিক রাজধানী। সেই সময়ের বোম্বে শহরের প্রেক্ষাপটে বেশ অনেকগুলো গল্প লিখেছিলেন উর্দু সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক সাদাত হাসান মান্টো (১৯১২—১৯৫৫)। মান্টোর প্রিয় শহর বোম্বের প্রেক্ষাপটে তাঁর লেখা অবিস্মরণীয় ১৪টি গল্পের ইংরেজি সংকলন বোম্বে স্টোরিজ সদ্য বিদায়ী বছরের সেরা অনুবাদগ্রন্থগুলোর একটি। ম্যাট রিক ও আফতাব আহমদের অনুবাদে এই বইটি বের করেছে ভিনটেজ ইন্টারন্যাশনাল।
সূত্র: আমাজন.কম