মায়াবতী নীল মায়া তুমি ভেসে যাও...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পষ্ট টের পাচ্ছি;
অনুর্বর মনের জঠরে সন্তর্পণে এক মায়ার ভ্রূণ জন্ম নিচ্ছে,
আমার অস্তিত্ব, সত্তা আর স্বপ্ন নিঃসৃত আবেগ শুষে নিরন্তর বেড়ে উঠছে সে।
হয়ে উঠছে আমার চির-শৃঙ্খল আয়নায় বাধাহীন এক প্রতিবিম্ব।
পৃথিবীকে আলিঙ্গনের স্বাদ দিতে সে আসছে!
আর আমি?
তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি...
করছি পৃথিবীর তীব্রতম প্রতীক্ষা।
এরপরের গল্পে বেজে ওঠে স্বপ্নহীনতার সুর,
তিরতির করে কাঁপে বিক্ষত প্রতারিত ঠোঁট!
আজ আমি উদ্ভ্রান্ত!
আমি খুন করেছি!!
রিনরিন হাসির উচ্ছলতায় পৃথিবীকে আগমনী বার্তা দেবার অনেক আগেই;
অনাহূত জন্মের অপেক্ষায় থাকা মায়াটাকে আমি নিজ হাতে খুন করেছি!!
তোমার প্রয়োজন নিত্য উষ্ণ মাংসের স্তূপ,
শরীরের সমস্ত ভাঁজে তোমার পৈশাচিক রথ খুঁজে বেড়ায় নোনা জলের ঘ্রাণ!
অতৃপ্ত এক আঁজলা মায়ার জন্ম-মৃত্যুতে তোমার কীই-বা এসে যায়, যুবক?
বলো, কী এসে যায়?