মালদ্বীপ: পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণে ক্ষণে রংতাড়া করে ফেরে—এই ইন্ডিগো নীলদিকচক্রবালে—নয়তো হালকাফিরোজা সবুজ।মাছের সাঁতারনানান রঙের—স্ফটিক জলেসাদাটে জোয়ারকোরালের গায়ে।ঢেউয়ের মৃদু ঐকতানেসমুদ্র ঝিমোয়তার নীলাভ চাদরে।এখন নির্জন সৈকতেরোদচশমায়রৌদ্রস্নানে সুন্দরীসোনালি আভায় \মালদ্বীপ: ছয়এখন মধ্যাহ্ন বেলা—সমুদ্রে চলেছে শুধুপালটানো রঙের খেলাদূর দিগন্তে এমার্লড সবুজেরটুকরো রেখা, যেন বাঙালিললনার জামদানিপ্রান্তসীমা। কোল ঘেঁষেইন্ডিগো নীলের বিশালজমিন। সে নীল ছলেকওঠে জেলে নৌকোয়।রুপোলি মাছের ঝিকিমিকিসূর্যের আলোয়।ফিরোজা সবুজ থেকেহঠাৎ সাগরবদলায় নিমেষেনিকষ কালোয় \