মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকারে নামে গোপনে গোপনে,
ছুঁয়ে দেবে তাকে?
ওই দূর মেঘ গড়াবে পাহাড়ে
দিন শেষে ঝরে যাবে অলোক—দূরের বনে
আমি জানি তুমিও জেনেছ শেষে
তবু কান্না এত?

গতির প্রহরে দিক বদলের প্রেম
মেনে নিয়ে কষ্টগুলো উড়ে যায়
মৌন জোনাকির বেশে।