মায়ের দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ চাই মায়ের দেশে

দিয়েছিলাম আমকুড়ানো আনন্দ সেই

ভেলায় তুলে-নদীপথে, ভাটির দেশে

ইচ্ছে হলেই রেখে দিয়ো তোমার কাছে

মাকে আমি বলেছিলাম হেসে হেসে।

আম কুড়াতে গিয়ে কুড়িয়ে ছিলাম যে আনন্দ তার                                                   সবটুকুই নিয়েছিল কেড়ে।

জোর করে, টেনেহিঁচড়ে—হন্যে হয়ে অন্য রকম বাধ্য করে,

মেঘের খেলায় ডুবে থাকা প্রতিদিনের চোখটা

                                        আমার গামছা বেঁধে

অন্ধকারে-আগুন দিয়ে আনন্দকে ছাই বানিয়ে।

তার পর থেকেই আনন্দরা ঘরে ফেরেনি

জোর করেও পা রাখেনি ভাটির দেশে

স্বপ্নে শুধু হাত উঁচিয়ে মাকে ডাকি

বেঁচে থাকার আনন্দ চাই মায়ের দেশে।