মায়ের স্নেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুকি টুকি হাঁটে খোকন

তুরতুরিয়ে ছোটে,

মাঝে মাঝে পড়ে গিয়ে

আস্তে ধীরে ওঠে।

হঠাত্ যদি ব্যথা পেয়ে

একটুখানি কাঁদে,

মামণিটা দৌড়ে এসে

মধুর ভাষে বাঁধে—

‘বাবা আমার, লক্ষ্মী সোনা

চোখের মণি আর

দুষ্টু ছেলে কেঁদো নাকো’

খায় চুমু মা তার।

অমনি খোকন চুপ হয়ে যায়

মুচকি মুচকি হাসে,

মায়ের স্নেহ পেতে শিশু

ভীষণ ভালোবাসে!

পঞ্চম শ্রেণী, অপর্ণা চরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়