প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী যে মজা করে ফেঁদেছ আনন্দসে শিহরণ রূপে, তাপেঠাটে ঠমকে পা ফেলে নাচে ঝিকিমিকিউদ্ধত শব্দরাশি অবিনীত দেমাগেবিষ মাখে স্বপ্নক্ষত মাড়িয়েস্ফুরিত লিপ্সার ফেনায় বিদিশাকী তবে এখন প্রজাপতি সময় এতটা নগ্ন হতে পারেসরে গেছে নীলিমার নীল পুড়ছে সনাতনস্মৃতির বাড়িতে খাঁ খাঁঅকস্মাৎ সরসর শুনি পতিত বাকল খসে যেতে যেতেস্মৃতিপুরাণ দোদুল দোলেকেউ কি জন্মাবধি ব্যবধান কবজা করে হরণ আনন্দমিছেমিছি বাহানায় ধরে রং খোলসের স্বার্থে।