মিথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রং পাল্টানো ফেসবুকের মতো আমি বিবিধ নই। হতচ্ছাড়া কি-বোতামে প্রাপ্তির আশা গুঁজে দিয়ে এখন বুঝি সাজঘর বিছড়াও মেয়ে! তোমার নাকভর্তি যে রিরংসার ঢেউ, আমি তাতে সাঁতার কেটে উঠি তুমি ‘মেঘ কালো আঁধার কালো’ করো, আমি আঁধারের গা ঘেঁষে ক্ষণজন্মা সলতে হয়ে একগুঁয়ে নির্দিষ্টে বাঁচি, তুমি তুলোপড়া বৃষ্টিতে শিখণ্ডী নাচো, আমি পেট ভরার মৌসুমে শ্বেতপদ্ম বিকোই তবুও সুখ খুঁজে পায় না তোমায়, আমি বেঁচে থাকাতেই সুখী