মির্জা গালিবের দিনলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মা আমাকে মাদ্রাসা পাস করিয়ে মৌলভি বানাতে চেয়েছিলেন। আর সেই আমি হয়ে উঠলাম কিনা লেখক! জীবনের গতিপথ সত্যিই অপূর্ব। সেই অপূর্ব পথ পার হতে হতে এখন আমি মজে আছি মির্জা গালিবকে নিয়ে। গালিবের কবিতা ও গজল আমার খুবই পছন্দের। তো, এই গালিবচর্চা করতে করতেই একসময় হাতে পেয়ে যাই গালিবের আত্মজীবনী দাস্তাম্বু। এটি তাঁর একমাত্র গদ্যগ্রন্থও। বর্তমানে আমি এই গ্রন্থটির বাংলা অনুবাদ সম্পন্ন করেছি। আশা করছি, সামনের বইমেলায় বইটি প্রকাশিত হবে। আমার লেখালেখির খেরখাতায় গালিবের আত্মজীবনীমূলক দিনলিপি দাস্তাম্বু, বাংলায় অনুবাদ করলে যার নাম হতে পারে পুষ্পস্তবক—সেটি যেন এখন সুবাস ছড়াচ্ছে প্রতিনিয়ত। মির্জা গালিব এই দিনলিপিটি লিখেছিলেন সিপাহি বিদ্রোহের কালে, ১৮৫৭ সালের মে থেকে ১৮৫৮ সালের ২১ জুলাই—এই ১৫ মাস সময়ের মধ্যে। ফারসি ভাষায় লিখিত বইটি প্রথম ছাপা হয় ১৮৫৮ সালের আগস্ট মাসে। প্রথমবার এটি ছাপা হয় ৫০০ কপি এবং প্রতিটির মূল্য ছিল আট আনা। পরবর্তী সময়ে নয়াদিল্লির তরক্কীয়ে উর্দু ব্যুরোর উদ্যোগে ১৯৯৪ সালেদাস্তাম্বুর উর্দু অনুবাদ প্রকাশিত হয়। আমি উর্দু থেকেই বইটির বাংলা ভাষান্তর করেছি।মজার বিষয় হলো, গালিব আত্মজীবনীমূলক এই দিনলিপিটি রচনা করেছিলেন মূলত অর্থনৈতিক প্রয়োজনে। দিল্লির উত্তাল পরিস্থিতিতে সে সময়ে তাঁর পকেট ছিল শূন্য। ফলে এই লেখায় নিদারুণভাবে সেগুলোর বর্ণনা আছে। দিল্লিসহ সমগ্র ভারতবর্ষেই তখন অস্থির অবস্থা। গালিবের কপর্দকহীন অনাহারক্লিষ্ট জীবন, বন্দিত্ব এবং মদের অভাব জীবনকে যেন আরও করুণ করে তুলেছিল। দাস্তাম্বুতে এ সবকিছুর বিশদ বিবরণ রয়েছে গালিবের সরল গদ্যে। অনুলিখন: নির্লিপ্ত নয়ন