মুজিব ইরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেয়া পরিবহন, আমার মায়ের নামে নাম, ঠিক ১০টা হলেই টাউনমুখী হয়। মুড়ির টিন মুড়ির টিন বলে তাকে স্বাগত জানাই, আর প্রাইমারি রোদে জাতীয় সংগীত গেয়ে শৈশব রাঙাই। কাজির বাজারি বাস, ধীরে চলা, দুপুর হলেই ডাক নিয়ে ফিরে আসে সে, আমাদের কামালপুর বাজারে, শ্রীমা বস্ত্রালয়ের পাশে।

সেই প্রাইমারি দিন, মর্ডান সেলুন, উত্তম ছাঁটের দিন, সেই ধীরে চলা বাস, আমার মায়ের নামে নাম, হারিয়ে ফেলেছি...মাকে আমি হারিয়ে ফেলেছি।