মুহূর্তের মন্ত্রকাব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনও মুহূর্ত আসে:
একটি কলম তার সাদা পৃষ্ঠার খোঁজে
দিনমান চষে বেড়ায় মগজ
এমনও মুহূর্ত আসে:
যেকোনো কঠিন কাজ
নিতান্তই সহজ
একটি গোলাপ তার যুগল পাতার মাঝে
খুঁজে বেড়ায় প্রকৃতি
তার না আছে দ্বিধা, না ভয়ভীতি
২.
দয়া এসে দায়িত্বকে আলিঙ্গন করে বলে:
আমরা ঠিক থাকলে
পশুও মানুষ হয়ে উঠবে
দায়িত্বকে অবহেলায় বসিয়ে রেখে
দয়াকে কানমন্ত্র দিল শয়তান
পৃথিবীর তিন ভাগ জলের সমান
জীবনের তিন ভাগ মানুষ তাই
পশু হয়ে রইল