মৃত্যুকাচের দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দূর যেতে পারোনি। তোমার ছায়া লেগে আছে চৌকাঠেমনে হচ্ছে খুব স্বচ্ছ একটা কাচের দেয়াল—ওপারেই তুমি, আমি শুধু ছুঁতে পারছি না তোমাকে,তোমার হাসি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার মুখের চারপাশেসকালের আলো, বারান্দায় বসে আছো সেই তেমনি হাসিমুখদুয়ার খোলা, প্রতীক্ষার চঞ্চুতে ঘাসের ডগা নিয়েচড়ুইপাখিটি বসে আছে জাফরির পাশে পেয়ারা ডালটায়রোদ লুটিয়ে পড়ছে তোমার পায়ের কাছে, লাল আভাকার্ডিগানে, হুইলচেয়ারে। তুমি বহুদূর যেতে পারোনি, যদিওচলে যাব অনেকদূর প্রায়ই বলতে নীরব চোখের ভাষায়কাচের দেয়ালের ওপাশটায়ই তুমি, কে বলে তুমি নেইশুধু আমার দীর্ঘশ্বাসে অস্বচ্ছ হয়ে উঠছে দেয়ালটা, এই যা।ওপারে কি দীর্ঘশ্বাস আছে, অশ্রু আছে? হারাবার ভয়তোমারই ছিল বেশি, অথচ হারিয়ে গেলে তুমিইএখন আমার দীর্ঘশ্বাসে ঝাপসা হয়ে আসছে দেয়ালটাসে আমি মুছে নেব মমতায়, কিন্তু তুমি যদি ওপাশটায়ফেলো দীর্ঘশ্বাস আর ঝাপসা হয়ে যায় তোমার দিকের কাচ,হায়! আমি তো আর মুছতে পারবো না সে কুয়াশা।পারঘাটায় বসে থাকবো মূঢ় দৃষ্টিহীন অপার মানুষআর তুমি চলে যাবে বহুদূর, বহুদূরে, অবশেষে!