মেঘের জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই কি নিয়তি আমার শাপগ্রস্ত নিরালম্ব মেঘের জীবন?না বৃষ্টি হয়ে ঝরি চাতক গ্রহের বুকে যখন তখননা উড়তে পারি মহাশূন্যে আকাশ ফুঁড়েকোটি কোটি আলোকবর্ষ দূরেহয়তো এই কার্বন গ্রহ ছেড়ে কোনো সিলিকন গ্রহেযেখানে মানব-মানবী জেলিফিশের মতো সাদা স্বচ্ছ নরম পেলবহয়তো সে গ্রহেই আমার অপেক্ষায় আছে আমার মানসকন্যাআমারই জন্য—তখন সত্য হবে আমার যত নীলস্বপ্ন-সব-সব।তবু হায় পারি না উড়তে বাঁধা আছি আমিএ গ্রহের অদৃশ্য অমোঘ মাধ্যাকর্ষণের নিচোল বাহুপাশেতাই অন্তহীন অপেক্ষা আমার কবে বৃষ্টি হয়ে নেমে যাবহেমন্তের শিশিরভেজা ঘাসে\