মেঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবনার জলে ধুই নিথর মেঝেটি
শুকোবার পর আভেরির ছোট দু’পা
নেচে উঠলে, তাকিয়ে থাকি নিচে—কত
কথা বলে অবিরল, কত গান ধরে
সিমেন্টের এই মেঝে—নিখুঁত চিত্রণ
নিশ্চুপ তাকিয়ে; স্পর্শমাত্র টের পাই
হাসে নীরবতা। দোলে; কখনো কেঁপে
যায় ভয়ে। মাত্রা ওঠে—রিখটার স্কেলে

এখানে-ওখানে ফাটলের চিহ্ন ধরে
খুঁজে যায় চোখ হারানো আত্মার গান
শেওলার বারান্দায় নতমুখে বসে
দেখা—কীভাবে মেঘের দূত নেচে যায়
এখন চৌচির গ্রীষ্ম, ফাটছে মেঝেও
উড়ছে ধানের খোসা, ভুলান্তের ছাই