মেসির পা কিনবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির পাগল ভক্তদের জন্য সুখবরই বলতে হবে। যাঁরা মেসির সবকিছু অনুকরণ করেন কিংবা তাঁর ব্যক্তিগত কিছু সংগ্রহে রাখার জন্য অধীর থাকেন, তাঁরা চাইলে এখন তাঁর আস্ত পা কিনতে পারবেন। জাপানের টোকিও শহরের এক দোকানে বার্সেলোনার এই ফুটবল তারকার বাঁম পা বিক্রির জন্য তোলা হয়েছে। তবে সেটি জ্যান্ত নয়, একেবারে খাঁটি সোনার তৈরি। জাপানের এক স্বর্ণ ব্যবসায়ী মেসির পায়ের ছাপ থেকে বানিয়েছেন এটি। ২৫ কেজি ওজনের এ পায়ের দাম হাঁকিয়েছেন তিনি মাত্র ২ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড।