মে'র প্রথম দিন রাস্তায়

মে’র প্রথম দিন রাস্তায়!
গর্জাতে থাকা স্কয়ারে!
ঝাঁকুনি দাও মাঝশহরের মিনারগুলিকে!
গুঁড়িয়ে দাও ডাউনটাউনের হাওয়া!
নিশানের ঝড়সহ আসো,
ভূমিকম্পের নৃত্যসহ আসো,
ঘণ্টাধ্বনি, ছুড়ে দাও ঘণ্টাঘর থেকে,
লাল পতাকা, লাফিয়ে আসো তোমার লাল থেকে!
দোকান আর কারখানাগুলো থেকে,
কাস্তে আর হাতুড়ি উঁচিয়ে,
কমরেডগণ, এসবই আমাদের হাতিয়ার,
একটি গান আর একটি পতাকা!
জাগাও গান, আমাদের হৃদয়ের সমুদ্র থেকে,
পতাকা, লাফিয়ে পড়ো আর মুক্ত হও,
গান আর পতাকা একসঙ্গে,
বুর্জোয়াজি নিপাত যাক!
ছুটে চলো বড় শহরে, সামনে এগোও,
দিন একটি প্রতিরোধ
সূর্যের উজ্জ্বল বোমা ছুড়ে দিই আমরা,
চাঁদ একটি হ্যান্ড-গ্রেনেড,
ঝরাও দ্বিতীয় বর্ষণের মতো,
বজ্র হানো বাতাসের গিরিশৃঙ্গে!
পাতাল পথ গর্জন করছে, আমাদের সহস্র
সাথিরা রাস্তায়, স্কয়ারে!
আলফ্রেড হেইস (১৮৫৭-১৯৩৬) ইংরেজ কবি। অনূদিত কবিতাটি প্রকাশিত হয় নিউ মাসেস ম্যাগাজিনে (১৯৩৪)। এটি নেওয়া হয়েছে মার্ক্সীয় অনলাইন আর্কাইভ থেকে।