মৈথুনমন্দির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পম্পেই
কী করে হারিয়ে গেল
ঘোমটা টানা মুখের কাছে,
প্রশ্ন না রেখে
তেলে ভাজা শুকনা মরিচ
লেগে থাকা ঠোঁটের
স্বাদ নাও—
খাজুরাহো
মুঘল চিত্রকলা
ঘেঁটেঘুঁটে
নিজস্ব দেয়ালের আড়ালে
চলে যাও—
জন্মদাতা
মৈথুনমন্দির চিনতেন না
তোমার জন্ম তাতে
মিথ্যে হয়ে যায়নি