মৈরেয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৈরেয় পান করে, কথা বলতে এসেছ? আজ নভতল, অগ্নিময়। ধূলিকণার মতো বাতাসে উড়ছে উদাসীনতার বীজ। এমনকি, বানরের বীর্য লেগে আছে গাছের পাতায়। কেঁপে উঠছে চাঁদে ওঠার সিঁড়ি। হিমে কাঁপছে তোমার রক্তিম চোখের পাতাও। এসে পড়েছ যখন, সন্দেহ আর সন্দেশগুলো খেয়ে শেষ করো। নৈঃশব্দ্যকে করো আরও ভয়াবহ। যাকে কালকূট বলে জানো, কণ্ঠ তার বিষজর্জর এখন, অজস্র প্রহারের চিহ্ন তার সারা গায়ে, মাটির দেয়ালের ’পরে বসে থাকে সারা দিন, ভক্তিসংগীত গায় আর মাঝে মাঝে তার চুন-পোড়া জিভ দিয়ে ভেংচি কাটে আমার দিকে তাকিয়ে, বলে, ‘আমি তোর সাপভাই, কানাই রে, মনে করে দ্যাখ, আমি তোর গতজনমের সাপভাই...