মো হা ম্ম দ র ফি ক
চালচিত্র একএকই রক্তে দুজনের স্নান হলো সারা;ওরা কেউ কারও ভাই নয়, সম্পর্কিতছিল না কস্মিনকালে, নয় বন্ধুজন,দূরদেশি, হয়তো তাও বলা ঠিক নয়,একই গাঁয়ে বসবাস, বিচ্ছিন্ন পাড়ায়,দেখাশোনা বিনিময়, ঘটেছে ক্বচিত্;শানানো ছুরির ফলা করেনি তো ভুল,পাশাপাশি শুয়ে আছে, যেন প্রতিবেশী;একমাত্র হত্যাযজ্ঞ পুরো দায়হীন!চালচিত্র দুইসন্ধ্যামণিতখন দাঁড়িয়ে ছিলসামান্য উপুড় হয়েওই পাতকুয়োর কিনারে,দেখেছিল, চাঁদ খেলা করছে জলে;ইতিহাস পৃষ্ঠাব্যাপীআচানক শব্দ উঠতেমেয়েটির গণ্ড বেয়ে টুপটাপঝরে রক্ত অতল অবধি,একা একটি মাথা ধড় ছেড়েপাড়ি ধরল অনন্ত সায়রে;আর শূন্য অক্ষর ছাপিয়েছলকে চলে খাড়ার শাসানি;সে কাহিনি ভুলেও ভোলেনিসময়ের দগদগে ক্ষতচিহ্নগুলো!স্থিরচিত্রসকল রহস্য ত্যাগ করেসে যেন দাঁড়িয়েছিল বৃক্ষ একফলে-ফুলে পরিপূর্ণ;গহন সাঁঝের বেলাআঁধার ঘনিয়ে এল চতুর্দিকেস্পর্শাতীত তটলুপ্ত কায়া;যেন মায়াপথ ব্রহ্মাণ্ডেরকী বিপুল দিগ্ভ্রান্ত স্মৃতি-বিস্মৃতিরঅস্পষ্ট লিখন!জলচিত্রছায়া-মানুষের ছায়া,ছুটছে, ছুটছে, খাল, বিল, পেরিয়ে প্রান্তর সীমাবিল-বাঁওড়, হাওর-তল্লাট, দিগ্বিদিক, ঊর্ধ্বশ্বাসলক্ষ, কোটি ঊর্ধ্বমুখী, পায়ে-পায়ে, পার হচ্ছেতালেশ্বর, বালেশ্বর, বংশী, ধলেশ্বরী, কীর্তিনাশা,বৈতরণী পাড় ছুঁয়ে, ক্ষুদ্র হয়ে আসছে মুণ্ড, ধড়, হূিপণ্ড, পাঁজরদূর থেকে, স্টিমারের ভেঁপু, লঞ্চের মাস্তুল,মন্দিরে কাঁসার ঘণ্টা, আজানের ধ্বনি, দাঁড়ে-বৈঠায়ঠক ঠক, খুঁটি ছেঁড়া গরু-ছাগলের আর্তস্বর, পরিত্রাহিসহস্র পিঁপড়ের, কালে, কালযাত্রা নরক অবধি;সন্ধ্যা আলো আঁধারিতেমাঝে মাঝে ভোঁ ভোঁ শব্দে জেগে উঠছে চরাচর,ঘন কালো মেঘ চিরে অতীত-আগামী, একটি মাত্র,বিদ্যুতের শিখা, ঝড়, ঝড়ের তাণ্ডববন্ধ হলে পারাপার, বেজে উঠবে শিঙ্গা,মথিত, মন্থর দিন, গর্জে বাজ,কোনো কাহিনির অবশেষে নিবু-নিবুপ্রদীপের দিগ্ভ্রান্ত শিখা আম-জাম-কাঁঠালেরনিথর শিয়রে ঝাঁপ দেয়, অঘোর তমিস্রায়একরাত্রে জেগে উঠে, স্বপ্ন দেখে, হাড়ে ও মজ্জায়;মাটি-বালিয়াড়ি স্তর ভেঙে চোখে-চোখে নিরাশ্বাসকোথাও কখনো ছিল একটি দেশ, কেঁদে উঠত মানবসন্তান।