মোহাম্মদ রফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিতব্য চোখ দিয়ে দেখি না এখনবুক দিয়ে শুনি,বাজে হাড়ে বেসুর প্রণতিমহাগুঞ্জরন ওঠে,না বলা কথার দিনক্ষণ মেলে রাখে বিপর্যস্তস্বভাবের অন্তিম আহুতি;এই তবে তমসা-জড়িত বিধিলিপিছেড়েও ছাড়ে না যারাবিভ্রম, আকুতি!দৃশ্যমানকিষানের দিন যায়কাদালেপা উঠানে, পইঠায়,তার সঙ্গে গেঁথে থাকেহাল-জোয়ালের কথকতামাঠের কান্নার শেষেখেত-খামারেরউত্থান কাহিনি। উত্সবের প্রান্তেখর রোদে একাকী লোকটা শুয়ে আছে খোলা বেঞ্চির ওপরপরনের লুঙ্গি ছেঁড়া পায়ে কাদাসুখের দু পাশে ভনভন উড়ছে মাছিদু চোখে পিঁচুটি নোংরা ঠোঁট বেয়ে লালা জমে আছে;অন্য আর এক বেঞ্চিনিজস্ব দখলে নিয়ে আনন্দে-খুশিতে মাতোয়ারা দশ-বারো যুবক-যুবতী নানা বর্ণে সুশোভিতচঞ্চল প্রাণের স্রোতে ঢেউয়ে-ঢেউয়েবহমান, ফুরসৎ কোথায় অন্যদিকে তাকাবার,কে কোথায় পড়ে আছে, বেশ থাকুক না!