মৌমাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

যেসব মানুষ মকরন্দের খোঁজে একদিন ধোঁয়ায় উড়িয়ে
নিয়েছিল দখল আমাদের খাদ্য আর রাত্রির আবাস
সহস্র ফুলের মিলনের শর্তে আমরা পেয়েছিলাম একবিন্দু মউ
এই সব গবেষণায় তাদের কেটেছিল দিন—
আমাদের সারিবদ্ধ চলা, ডানার গুঞ্জন, রানির মিলিবার ক্ষমতা
নলৈঙ্গিক শ্রমিক মাছিদের উত্থান—ব্যাখ্যাত হয়েছিল
তাদের মস্তিষ্কে আমাদের চলা ছিল কেবলই প্রবৃত্তিক
অথচ আমরা ছিলাম একই মায়ের সন্তান
পিতারাও ছিলেন আমাদের সহোদর
তবু মানুষের ভালোবাসা কেবল চেতনার অবক্ষয়
পাহাড়ের কন্দর থেকে দলবদ্ধ জীবনের পথে
উড়ন্ত রেণুদের ঠোঁটে নিয়ে পরম যত্নে পৌঁছে দিয়েছি

কুসুম-কন্যাদের গোপন প্রকোষ্ঠে

আজ সেই সব ফুল ও ফলের সম্ভার

পরান্নভোজী মানুষের জন্ম কিংবা বৈবাহে

মধূত্থ আলো হয়ে ঝরে...