মৌরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবনতির এই চাঁদ মনে করিয়ে দিচ্ছে সেই
নিষিক্ত বীজের কথা যার কাণ্ড অধোমুখী—আর
সেই নিরীহ মানুষদের—অজ্ঞাতসারে যাদের
খুলি ব্যবহৃত হচ্ছে এই জাদুবিদ্যায়। জীবিত
অবস্থায় কি তারা জানত, চতুর্থীর এই চাঁদে
জমিয়ে রাখা দুষ্প্রাপ্য মদে কত টুকরো বরফ
দিলে তা তোমার পানযোগ্য হবে? চতুর্থ রাত্রিতে
নবনির্মিত প্রার্থনালয়ে জড়ো হয় যেই সব
প্রাচীন প্রার্থনাকারী, আজও তাদের মুখ মনে
করে জ্বলে যায় ওই চাঁদ। আর তার বাঁকা ভঙ্গি
কারও কারও ভুরুর সংকেতে অবিকল নেচে ওঠে।