ম্যাজিক নিয়ে হুমায়ূন আহমেদের নিজের কথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার একবার ম্যাজিক দেখে জ্ঞান হারানোর মতো অভিজ্ঞতা হয়েছিল। শৈশবের গল্প। থাকি সিলেটের মীরাবাজারে। সুযোগ পেলেই একা একা শহরে হেঁটে বেড়াই। মূল আকর্ষণ সিনেমা হলের পোস্টার। একদিন দিলশাদ সিনেমা হলের সামনে গিয়ে দেখি ম্যাজিক দেখানো হচ্ছে। অদ্ভুত ম্যাজিক। কাঠের এক তক্তার সঙ্গে গা লাগিয়ে দুহাত যিশুখ্রিষ্টের ক্রুশবিদ্ধ ভঙ্গিতে এক মায়াকাড়া বালিকা দাঁড়িয়ে আছে। মেয়েটির ১০-১২ ফুট দূরত্বে চোখ বাঁধা অবস্থায় ম্যাজিশিয়ান দাঁড়িয়ে আছেন। তাঁর হাতভর্তি ছুরি। ম্যাজিশিয়ান বালিকাটির দিকে প্রচণ্ডগতিতে ছুরি ছুড়ে মারছেন। ছুরি বালিকার গা ঘেঁষে কাঠের তক্তায় বিঁধে যাচ্ছে, বালিকাটির গায়ে লাগছে না। তাকে ঘিরে ছুরির বলয় তৈরি হলো। সে এক অদ্ভুত রোমাঞ্চকর ম্যাজিক। সেদিনই আমি প্রথম ম্যাজিকের প্রেমে পড়ি।’