ম্যান্ডেলার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬২ সালে আফ্রিকার বর্ণবাদবিরোধী ও অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা কারাগারে বন্দী। তখন জেলখানায় বসেই কিছু বই পাঠানোর আবেদন জানিয়েছিলেন তিনি। আবেদনে সাড়া দিয়ে ম্যান্ডেলার কাছে বইগুলো পাঠানো হয়। তবে সে জন্য ব্রিটিশ অ্যাম্বাসেডর স্যার জন মাউড ও অবজারভার সম্পাদক জন অ্যাস্টরের অবদান ছিল। তাই বই হাতে পেয়ে এ দুজনকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন ম্যান্ডেলা। ৫০ বছর আগের এই চিঠিকে ইতিহাসের গোপন দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে কারণেই চিঠিটি সম্প্রতি অনলাইনে প্রকাশ করা হয়েছে।