ময়ূর-আনন্দে মাতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষণে আনন্দে যাও মানুষের কাছে—নিরন্তর ঝ’রে যাও অঝোর ধারায়; করুণায় আর্দ্র হয়ে মানবমণ্ডলে মিশে যেতে বাঞ্ছা হলে পূত ধারাজলে সিক্ত হতে হয়—হও অবিচল-মনে; (দ্বিধাদ্বন্দ্বে ভুগবে জানি নাগরিক জন!) তোমার জল্লাদ-মন দ্রবীভূত হবে—করুণায় হবে সিক্ত নবধারাজলে! আর্দ্র হবে পোড়োজমি বর্ষণে-বর্ষণে, খরার প্রকোপ আছে ভূ-বাঙ্গালা জুড়ে— উর্বরতা নিঃশেষিত জরায়ু-প্রান্তরে।চতুর্দিকে পরিব্যাপ্ত খরা, শুধু খরা!বর্ষায় বর্ষণ চাই মননে মেধায়— শস্যের প্রান্তরে আর প্রতি ঘরে-ঘরে, জীবনে ‘জীবন’ চাই—যুগলে-যুগলবর্ষণের ধারাপাত, অপার বর্ষণে। এই ঋতু মাঙ্গলিক—ময়ূর-আনন্দে মাতো কৃষিসভ্যতার সকল সন্তান।।