যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। নারীর ভোটাধিকারঊনবিংশ শতকে পৃথিবীর অনেক দেশেই নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হয়। নির্বাচিত সরকার বিভিন্ন রাষ্ট্রের শাসনভার গ্রহণ করে। তবে ওই সময় সংসদীয় গণতন্ত্রে নারীদের কোনো ভোটাধিকার ছিল না। ভোটাধিকার পাওয়ার জন্য ধীরে ধীরে নারীরা অধিকার-সচেতন হয়ে ওঠেন। শুরু হয় নারীদের ভোটাধিকার পাওয়ার আন্দোলন, গড়ে ওঠে নারী আন্দোলনের বিভিন্ন সংগঠন। নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন। ১৮৯৩ সালে নারীরা নিউজিল্যান্ডে ভোটাধিকার লাভ করেন। তবে সে সময় দেশটিতে নারীরা ভোটাধিকার পেলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। নিউজিল্যান্ডের পদাঙ্ক অনুসরণ করে ১৮৯৪ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ায় নারীদের ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।নারীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা১৮৯৪ সালে যে বিলের মাধ্যমে দক্ষিণ অস্ট্রেলিয়ায় নারীদের ভোটাধিকার দেওয়া হয়, ওই একই বিলের অধীনে নারীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেওয়া হয়।নারী সাংসদদক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নারীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও নির্বাচিত হয়ে সংসদে বসতে তাঁদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। ইতিমধ্যেই আরও বেশ কিছু দেশে নারীরা নিজেদের ভোটাধিকারের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুয়োগ পেয়ে যান। ১৯০৭ সালে স্ক্যান্ডেনেভিয়ান দেশ ফিনল্যান্ডে প্রথমবারের মতো বেশ কয়েকজন নারী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। ১৯০৭ থেকে ১৯২০ সালের মধ্যে ফিনল্যান্ডে মোট ২০ জন নারী সাংসদ নির্বাচিত হন।ভাষান্তর: নাইর ইকবাল