যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। স্থানীয় সরকারব্যবস্থাখ্রিষ্টপূর্ব ৪০০০ শতকে মিসরের প্রতিটি শহরের প্রশাসন পরিচালিত হতো একটি স্থানীয় সরকারব্যবস্থার অধীনে, যার একজন প্রধান ছিলেন। তাঁর কাজের পরিধি ছিল অনেকটা আজকের দিনের মেয়রের মতো। এই ‘মেয়র’কে সহায়তা করতেন সেই শহরের একদল গণমান্য ব্যক্তিবর্গ নিয়ে গঠিত একটি পরিষদ। এই পরিষদেরা শহরটির নির্দিষ্ট এলাকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। ঠিক যেমন করে থাকেন আজকের দিনের ওয়ার্ড কাউন্সিলররা। প্রতিটি শহরের একটি নির্দিষ্ট ফটক ছিল। সেই ফটকটি শহরের প্রবেশদ্বার হিসেবে ব্যবহূত হতো। শহরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল এই ব্যবস্থা।পুলিশি ব্যবস্থাখ্রিষ্টপূর্ব ৪০০০ শতকের আগেই প্রাচীন মিসরে পুলিশি ব্যবস্থা চালু ছিল। তখনকার ফারাওরা রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা ও রাজ্য পরিচালনার জন্য বিভিন্ন আদেশ-নিষেধ জারি করার জন্য এদের ব্যবহার করত। স্থানীয় জনগণের মধ্য থেকে শক্ত-সামর্থ্য যুবা শ্রেণীদের এই কাজের জন্য নিয়োগ দেওয়া হতো। প্রতিটি স্থানীয় সরকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য আলাদা আলাদা বাহিনী নিয়ন্ত্রণ করত। এদের জবাবদিহি ছিল সরাসরি ‘মেয়রে’র কাছে। প্রতিটি শহরেই এই বাহিনীর একজন প্রধান ছিলেন, যাঁর কাজ ছিল বর্তমানের ‘পুলিশ কমিশনারে’র মতো। তাঁর কিছু বিচারিক ক্ষমতা ছিল। তবে এই ক্ষমতা প্রয়োগে তিনি জবাবদিহি করতেন স্থানীয় সরকারের কাছে। ভাষান্তর: নাইর ইকবাল