যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। পরিচয়পত্রআধুনিক জগতে পরিচয়পত্র বা আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নিরাপত্তার কারণেই অনেক সময় পরিচয়পত্র বহন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দেয়। গলায় পরিচয়পত্র ঝুলিয়ে কর্মময় একেকটি দিন মানুষ পার করে কিন্তু কেউ কী কখনো ভেবে দেখেছে, এই পরিচয়পত্রের ব্যবহার প্রথম কবে, কোথায় হয়েছিল!খ্রিষ্টপূর্ব ২০০ বছর আগেই অ্যাসিরিয়ান সরকার তার দেশের নাগরিকদের জন্য পরিচয়পত্র চালু করেছিল। খড়িমাটি দিয়ে পরিচয়পত্র তৈরি করা হতো। খড়িমাটির বিস্কুট আকৃতির সেই পরিচয়পত্রে তাঁদের নিজস্ব পদ্ধতিতে নাগরিকের ব্যক্তিগত তথ্যগুলো লেখা থাকত। অ্যাসিরিয়ান সরকারের পক্ষে নাগরিকদের জন্য পরিচয়পত্র চালু করা স্বাভাবিক ব্যাপার হিসেবেই ধরে নিতে পারেন। কারণ তারা ছিল খুবই পদ্ধতিগতভাবে সংগঠিত ও নাগরিকদের মৌলিক অধিকার হরণে সিদ্ধহস্ত।শিক্ষাগত যোগ্যতার সনদজ্ঞান অর্জনের স্বীকৃতি হিসেবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের প্রচলন হয় চীনে। খ্রিষ্টপূর্ব ১৭৮ শতকে চীনের হান বংশের রাজারা তাদের রাষ্ট্রের শিক্ষিত মানুষের হাতে ‘যোগ্য ও অসাধারণ’ শিরোনামে সনদপত্র তুলে দেওয়া শুরু করে। এই সনদপত্রগুলো কেবল তাঁদেরই দেওয়া হতো, যাঁরা জ্ঞানে-গুণে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখতেন। একই সময়ে শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন পর্যায়ের উদ্ভব হয়। রাজারা একেকটি পর্যায় অতিক্রম করার পর প্রতিভাবানদের হাতে একেক মর্যাদার সনদপত্র তুলে দিতেন। ব্যাপারটি অনেকটা বর্তমানের স্নাতক, স্নাতকোত্তর সনদের মতোই ছিল। এক এক করে একেকটি পর্যায় অতিক্রম করার পরেই প্রতিভাবানদের সেই সনদগুলো দেওয়া হতো।ভাষান্তর: নাইর ইকবাল