যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। পরিবেশমন্ত্রীখ্রিষ্টপূর্ব ২২০০ শতকে চৈনিক রাজ্য জোটের শাসনক্ষমতা গ্রহণ করেন শন। তিনি সেখানে একটি আমলাতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করেন। রাষ্ট্রের বিভিন্ন বিষয় দেখাশোনার জন্য আলাদা বিভাগ গঠন করেন তিনি। কৃষি, শিক্ষা, নির্মাণ ইত্যাদি শ্রেণীবদ্ধ বিভাগের পাশাপাশি সেই রাষ্ট্রে ছিল নদী, পাহাড়, বনভূমি সংরক্ষণ ও উন্নয়নের জন্য আরও একটি বিভাগ। ইয়েই নামের এক ব্যক্তি অধিকর্তা হিসেবে ওই বিভাগের দায়িত্বে ছিলেন। ইতিহাসে ইয়েই-ই হচ্ছেন পরিবেশবিষয়ক প্রথম মন্ত্রী।পেশাগত দায়িত্বে নারীরানারীরা প্রাচীন মিসরে পুরুষের মতোই সমান পেশাগত অধিকার ভোগ করতেন। অর্থাৎ তাঁরা ঘরের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করে নিজেদের আয়ের সংস্থান করতেন। এ ক্ষেত্রে সেখানে ‘ছেলেদের কাজ’ ও ‘মেয়েদের কাজ’ হিসেবে আলাদা কোনো কিছু ছিল না। নারী-পুরুষ নির্বিশেষে দক্ষতার ভিত্তিতে সবাই সব কাজে সুযোগ পেতেন।ভাষান্তর: নাইর ইকবাল