যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র আন্দোলনপৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল খ্রিষ্টপূর্ব ১৬০ শতকে। চীনের ইমপেরিয়াল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁদের রাজ্যের রাজকীয় নীতিমালা ও রাজ্যের শীর্ষ ব্যক্তিবর্গের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে মিছিল, স্লোগান, দেয়াল লিখন সবই ছিল। ছিলেন কয়েকজন ছাত্রনেতাও। তাঁরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আন্দোলনে রেখেছিলেন অগ্রণী ভূমিকা। এসব ছাত্রনেতাদের মধ্যে ছিলেন গুয়াওতাই নামের অসম্ভব মেধাবী একজন ছাত্র। যিনি, ইমপেরিয়াল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন একটি দরিদ্র পরিবার থেকে। ইতিহাসের প্রথম এই ছাত্র আন্দোলনে মাঠে ছিলেন ইমপেরিয়াল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। রাজ্যের প্রশাসন এই আন্দোলন ব্যাপক নিপীড়নের মাধ্যমে দমানোর চেষ্টা করে। বহু ছাত্র গ্রেপ্তার হয়, বল প্রয়োগে আহত কিংবা নিহত হয়েছিল অনেকেই।ধূমপানবিরোধী প্রচারণাতামাক সেবন যে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর সেটা সবাই জানেন। কিন্তু এটা কি জানেন, এই তামাক সেবনের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রচারণা পৃথিবীতে প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল! ১৬০১ সালে ইংল্যান্ডে ধূমপান ও তামাকবিরোধী প্রচারণা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। এই প্রচারণাটি শুরু হয়েছিল একটি প্রচারপত্রের মাধ্যমে। লন্ডন থেকে প্রকাশিত এই প্রচারপত্রে ধূমপানের বিভিন্ন ক্ষতিকর দিক সুস্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছিল। ধূমপান যে কেবল ব্যক্তির নয়, সামাজিক পরিবেশের জন্যও ক্ষতিকর, সেটাও তুলে ধরা হয়েছিল সেই প্রচারপত্রে।