যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যাকিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। সুন্দরী প্রতিযোগিতাখ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতাটিকে পৃথিবীর প্রথম সুন্দরী প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। গ্রিক জনপদ করিন্থের জনগণের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল নতুন শহর ব্যাসিলিসের উদ্বোধন উপলক্ষে করিন্থের শাসক কিপসেলাস এই সুন্দরী প্রতিযোগিতার প্রবর্তন করেন। প্রতিযোগিতাটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। তবে বিশ্বের প্রথম সুন্দরী প্রতিযোগিতার ফল ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে মজার ব্যাপার হলো, করিন্থের জনগণের মধ্যে এই প্রতিযোগিতার ফল নিয়ে প্রশ্ন থাকলেও তাদের পক্ষে এটা নিয়ে কথা বলার কোনো অবকাশ ছিল না। কারণ, প্রতিযোগিতাটির বিচারকেরা রাজনৈতিক স্তাবকতার পরিচয় দিয়ে শাসক কিপসেলাসের স্ত্রীকেই বিজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন।নোবেল শান্তি পুরস্কারআলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে যতটা না জনপ্রিয় হয়েছেন, তার চেয়ে অনেক বেশি পরিচিতি পেয়েছেন নিজের নামে বিশ্বের সেরা সফল ব্যক্তিদের পুরস্কৃত করে। সময়ের আবর্তে এই পুরস্কার পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে। ১৯০১ সালে ‘নোবেল পুরস্কার’ প্রবর্তনের পর বিশ্বশান্তিতে অবদান রাখার জন্য প্রথম নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন রেডক্রসের প্রতিষ্ঠাতা সুইস নাগরিক জিন হেনরি ডুনান্ট।