যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। ট্রাফিক সিগন্যালপৃথিবীতে প্রথমবারের মতো যানবাহন নিয়ন্ত্রণে সিগন্যাল-ব্যবস্থা চালু হয় লন্ডন শহরে। অবশ্য এর আগেই রেল যোগাযোগের ক্ষেত্রে সিগন্যাল-ব্যবস্থার প্রচলন ছিল। ১৮৬৮ সালে মূলত রেল-ব্যবস্থায় সিগন্যাল পদ্ধতির ব্যবহারে উদ্বুদ্ধ হয়েই লন্ডনে এ ব্যবস্থা চালু হয়। দিনের বেলা ট্রাফিক পুলিশের হাতের মাধ্যমেই এই সিগন্যাল-ব্যবস্থা শুরু হয়। তবে রাতে সিগন্যালের জন্য লাল, সবুজ ও হলুদ বাতির প্রচলন হয়। প্রাথমিকভাবে এটি ট্রাফিক পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তখনো স্বয়ংক্রিয় সিগন্যালের প্রচলন হয়নি। পরবর্তীকালে, আরও পরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা চালু হয় এই লন্ডন শহরেই।চিড়িয়াখানাঅতীতে অনেক শাসকই নিজেদের বিনোদনের জন্য বিভিন্ন প্রজাতির পশুপাখির সংগ্রহশালা গড়ে তুলেছিলেন। তবে ইতিহাসে প্রথমবারের মতো গবেষণা ও অন্যান্য শিক্ষামূলক প্রয়োজনে পশুপাখির সংগ্রহশালা বা চিড়িয়াখানা চালু হয়েছিল প্রাচীন মিসরের আলেকজান্দ্রিয়ায়। মিসরের টলেমি সাম্রাজ্যের সময় এই চিড়িয়াখানাটি চালু হয়। জানা যায়, আলেকজান্দ্রিয়ার এই চিড়িয়াখানাটি ছিল বিভিন্ন ধরনের পশুপাখিতে সমৃদ্ধ। বিভিন্ন ধরনের বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, হরিণ, গন্ডার ছাড়াও এতে ছিল ৪৫ ফুট দীর্ঘ একটি অজগর সাপ। এসব পশুপাখির জোগান আসত আফ্রিকা ও ভারতের দুর্গম বনাঞ্চল থেকে।