যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। বিশ্ব মানচিত্রসভ্যতার অন্যতম উপকরণ বিশ্ব মানচিত্র প্রথম ব্যবহূত হয়েছিল প্রাচীন গ্রিসে। খ্রিষ্টপূর্ব আনুমানিক তৃতীয় শতকে গ্রিক বিজ্ঞানী এরাতোসথেনেস পৃথিবীর মোট আকৃতির একটি অনুমাননির্ভর ধারণা দেন। সেই ধারণায় তিনি গোটা পৃথিবীকে আবহাওয়ার বিচারে সাতটি জলবায়ু স্তরে ভাগ করেন। তিনি পৃথিবীর প্রথম মানচিত্রও তৈরি করেন। এটা ঠিক যে এরাতোসথেনেসের তৈরি করা সেই মানচিত্রটিকে কোনোমতেই সঠিক মানচিত্র হিসেবে বিবেচনা করা চলে না। সেই মানচিত্রে অনেক কিছুই তিনি সন্নিবেশিত করেছিলেন একান্ত ব্যক্তিগত ধারণার বশবর্তী হয়ে। তার পরও ইতিহাসবিদদের মতে, এরাতোসথেনেসের তৈরি সেই মানচিত্রই বিশ্বের প্রথম মানচিত্র।বিশ্বের প্রথম মানচিত্রে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অবস্থান বর্ণনা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে মোটামুটি পরিচিত দুটি দ্বীপ আইসল্যান্ড ও সিলোনের (শ্রীলঙ্কা)। তবে তাতে আমেরিকা মহাদেশের কোনো অবস্থান বা বর্ণনা ছিল না। এ থেকে ধারণা করা হয়, এরাতোসথেনেস নিজের তৈরি মানচিত্রে কেবল সেই জায়গাগুলোই তুলে ধরেছেন, যেগুলো সম্পর্কে তাঁর ধারণা ছিল। এর পাশাপাশি তিনি একান্ত ব্যক্তিগত বিচারবুদ্ধিলব্ধ অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ধারণা থেকে মহাদেশগুলোর অবস্থান নির্ণয় করেছিলেন, যার অনেক কিছুই পরবর্তী সময়ে ভুল বলে প্রমাণিত হয়েছে। তার পরও এরাতোসথেনেস নিজের জ্ঞানবলে তৈরি এই মানচিত্রই করেছিলেন পৃথিবীর প্রথম মানচিত্র।ভাষান্তর: নাইর ইকবাল