যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রথম অভিধানপ্রথমদিককার অভিধানগুলো শুধু এক ভাষা থেকে আরেক ভাষার অর্থ করতে কাজে লাগত। কিন্তু চায়নিজ ভাষার প্রায় সব শব্দ নিয়ে গঠিত পূর্ণাঙ্গ অভিধানটি রচিত হয় আরও অনেক পরে। ১০০ খ্রিষ্টাব্দে। এটির নাম ছিল এক্সপ্লেইনিং ওয়ার্ডস ক্যারেক্টার। এই সংকলনটি করেন হিউ সেন। এটি চায়নিজ ভাষা গবেষণার ক্ষেত্রে একটি সফল পদক্ষেপ ছিল এবং এখন পর্যন্ত এটি ব্যবহূত হচ্ছে। অভিধানটিতে প্রায় নয় হাজার ৩৫৩টি শব্দের ব্যাখ্যা, উৎপত্তি, অর্থ ও উচ্চারণ দেওয়া আছে।দ্বি-ভাষিক অভিধানপ্রথমদিককার দ্বি-ভাষিক অভিধানগুলোর মধ্যে মেসোপটেমিয়া সভ্যতার সুমেরিয়ান-অ্যাক্কাদিয়ান অভিধানটি উল্লেখযোগ্য। পোড়ামাটির পাটাতনের ওপর লিখিত এ অভিধানটি ছিল দুই হাজার খ্রিষ্টপূর্বাব্দের। বহুভাষিক অভিধানদ্বি-ভাষিক অভিধানের প্রায় ৫০০ বছর পর বের হয় প্রথম বহুভাষিক অভিধানটি। এটি ছিল সুমেরিয়ান-ব্যাবিলনিয়ান ও হিট্টাইট ভাষার।আঞ্চলিক ভাষার অভিধানইয়াংয়ু হিয়াংয়ের করা রিজিওনাল স্পিচ অভিধানটি ছিল আঞ্চলিক ভাষার প্রথম অভিধান। এটি রচিত হয় ১৫ খ্রিষ্টপূর্বাব্দে। এটি চীন দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা নিয়ে তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি এখন আর খুঁজে পাওয়া যায় না।থেসারাস চীনা ভাষায় প্রথম রচিত প্রবাদ-প্রবচনের অভিধানটি সম্ভবত ৮০০ খ্রিষ্টপূর্বাব্দে রচিত হয়। এতে প্রবন্ধ-প্রবচনগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো হয়েছিল। প্রবচনের সঠিক অর্থ ও ব্যবহার এতে দেখানো হয়েছিল।এ অভিধানটি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতক পর্যন্ত সাহিত্য অনুরাগী শিক্ষার্থীদের সাহায্যার্থে ব্যবহূত হয়।কোটেশনের অভিধানচীনা নাগরিক হু মিয়েন ৫৩০ খ্রিষ্টাব্দে এ ধরনের অভিধান রচনা করেন। এটিকে ইংরেজিতে বলা হয় অ্যা কমপ্রিহেনসিভ অ্যারেঞ্জমেন্ট অব দ্য গ্রোভ অব ফ্লাউয়ার্স। বইটিতে সেই সময়ের চায়নিজ সাহিত্যের গল্প, কবিতার কোটেশন ঠাঁই পায়। তবে এ অভিধানটিও এখন আর খুঁজে পাওয়া যায় না।জীবনীভিত্তিক অভিধানআরব পণ্ডিত ইবনে সা’দ রচিত কিতাব আল তাবাকাত আল-কবির গ্রন্থটিকে প্রথম জীবনীভিত্তিক অভিধান হিসেবে বিবেচনা করা হয়। এতে মুসলিম জাহানের কয়েক হাজার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবন ও সময়কাল তুলে ধরা হয়েছে। এ অভিধানে উল্লিখিত ব্যক্তিদের লেখালেখি, পেশা, ভ্রমণ, পারিপার্শিকতা, দর্শন যাবতীয় খুঁটিনাটি বিষয় ঠাঁই পেয়েছে। অভিধানটির অধিকাংশ কাজই আরব ও ইরাকভিত্তিক।ভাষান্তর: ইসরাত জাহানসূত্র: পেঙ্গুইন বুক অব ফার্স্ট