যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। ট্যাংকযেকোনো সেনাবাহিনীর সমরসজ্জায় ট্যাংকের গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে এমন কোনো সেনাবাহিনী নেই, যাদের ট্যাংকবহর নেই। আধুনিক পদাতিক যুদ্ধে ট্যাংক দারুণ কার্যকর অনুষঙ্গ হিসেবে ব্যবহূত হয়। ট্যাংক একাধারে একটি বাহন ও কার্যকর মারণাস্ত্র। বর্তমানে ট্যাংক একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি ছুড়তে পারে। ট্যাংকের বুলডোজারসম শক্তি মুহূর্তেই ভেঙে গুঁড়িয়ে দিতে পারে যেকোনো প্রতিরোধ। এই কার্যকর অস্ত্রটি পৃথিবীতে প্রথম ব্যবহূত হয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীতে ১৯১৬ সালে। পৃথিবীর প্রথম ট্যাংক তৈরি করেছিল ব্রিটেনের প্রকৌশল সংস্থা উইলিয়াম ফস্টার। বিশ্বের প্রথম মডেলের ট্যাংকটির বাণিজ্যিক নাম ছিল ‘মাদার’।অনেকগুলো নকশা বাতিল করার পর ১৯১৫ সালে উইলিয়াম ফস্টার কোম্পানি ‘মাদার’ নামের ট্যাংকটির নকশা চূড়ান্ত করে। ১৯১৬ সালে এই মডেলের ট্যাংক ব্রিটিশ সেনাবহরে অন্তর্ভুক্ত হয়। সূত্র: দ্য বুক অব ফার্স্টভাষান্তর: নাইর ইকবাল