যা কিছু প্রথম
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। মিলিটারি একাডেমিসেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের জন্য পৃথিবীতে প্রথম ‘মিলিটারি একাডেমি’ প্রতিষ্ঠিত হয় চীনে। ১০৪৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই সেনা একাডেমিতে চীনের সেনাসদস্যদের বিভিন্ন যুদ্ধ-সম্পর্কিত বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হতো। সুং রাজপরিবারের সদস্যদের সেনা একাডেমি সম্পর্কে যথেষ্ট আগ্রহ ছিল। সুং রাজপরিবার কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই একাডেমিটিও গুরূত্ব দিয়ে পরিচালিত হতো। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিষ্ঠিত উ চেং নামের একটি প্রাচীন মন্দিরের পতিত জায়গায় সেনা একাডেমিটি প্রতিষ্ঠিত হয়।আগ্নেয়াস্ত্রএকটা সময় ছিল, যখন মুখোমুখি যুদ্ধে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতো না। তলোয়ার, তীর-ধনুক, বল্লম-বর্শাই ছিল প্রধান যুদ্ধাস্ত্র। পৃথিবীতে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহূত হয় প্রাচীন গ্রিসে। গ্রিসের তৎকালীন রাজধানী কনস্ট্যানটিনোপলের রক্ষাকবচ হিসেবে এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার শুরু হয়। সময়টা ছিল ৬৬৮ খ্রিষ্টাব্দ। সে সময় কনস্ট্যানটিনোপল আরব যোদ্ধাদের তোপের মুখে ছিল। রাজধানীকে বাঁচাতে গ্রিকরা নতুন, আধুনিক ও ভয়ংকর অস্ত্রের কথা চিন্তা করছিল। সিরিয়ার রসায়নবিদ ক্যালিনিকাস গ্রিকদের এই আগ্নেয়াস্ত্রের ফর্মুলা দেন। পেট্রোলিয়াম, সালফার প্রভৃতির সমন্বয়ে তৈরি এই মারণাস্ত্রটি ছিল অব্যর্থ ও সমরবিদ্যার এক যুগান্তকারী আবিষ্কার।