যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। পেসমেকারহূদ্যন্ত্রের বিকল্প পেসমেকারের কথা আমরা সবাই জানি। কিন্তু এই পেসমেকারের মতো একটি যুগান্তকারী জিনিস কে উদ্ভাবন করেছেন, সেটা কি জানি? উত্তর, না। কারণ, যন্ত্রটি যিনি আবিষ্কার করেছেন, তিনি নিজেই চাননি তাঁর নামটি প্রকাশিত হোক। ১৯২৬ সালে অচল হূদ্যন্ত্রের বিকল্প হিসেবে এই পেসমেকার আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার সিডনি শহরের ক্রাউন ওমেনস হাসপাতালের একজন চিকিৎসক। বর্তমানের মানব ক্লোন যেমন নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনি ক্রাউন হাসপাতালের সেই চিকিৎসকও ব্যাপারটিকে নৈতিকভাবে ঠিক মনে করেননি। তিনি ভেবেছিলেন, যন্ত্রটি উদ্ভাবন করে তিনি সৃষ্টিকর্তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি তাঁর খুব কাছের কাউকে বলেছিলেন, সৃষ্টিকর্তা যে প্রাণ সৃষ্টি করেছেন, সেই প্রাণের একটি নির্দিষ্ট জীবনচক্র তিনি ঠিক করে দিয়েছেন। এবং পেসমেকার আবিষ্কার করে তিনি সৃষ্টিকর্তার সিদ্ধান্তের বিপক্ষে কাজ করেছেন। তাঁর অনুরোধে পেসমেকার উদ্ভাবকের নামটি গোপন রাখা হয়। পরে যন্ত্রটি চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব সৃষ্টি করে। যন্ত্রটির প্যাটেন্ট করা আছে সিডনির ক্রাউন ওমেনস হাসপাতালের নামে। অথচ নিজের নাম প্রকাশ করে প্যাটেন্ট করালে সেই চিকিৎসক কোটি কোটি ডলার অনায়াসেই রোজগার করতে পারতেন। সূত্র: বুক অব ফার্স্ট ভাষান্তর: নাইর ইকবাল